ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে হাম আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১২ জন।
আজ বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৮ জন।
গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা হচ্ছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন।
হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা হচ্ছে ৭৪ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জন।
