চট্টগ্রাম: চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার ৬ নম্বর বাড়িতে বিস্ফোরণটি হয়।
যারা আহত হয়েছেন তাঁরা হলেন মো. আরিফ, তাঁর স্ত্রী রাশেদা বেগম ও তাঁদের তিন বছর বয়সী মেয়ে আরিফা বেগম।
জানা গেছে, তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরিফের ক্ষতি বেশি হয়েছে। তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়েছে। রাশেদার ৫৫ শতাংশ ও শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে।
তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
