রাজশাহী: গত ৫ই আগস্টের পর রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে বন্দি রয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ।
তিনি কখনো কারো সাথে কোনো অন্যায় করেননি এবং সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। আর এইসব মানুষগুলোকে বন্দী করে নিজেদের হিংসা চরিতার্থ করছে কলঙ্কিত সরকার। যেমন ইউনূস তেমন তারেক।
আর সেই আব্দুস কারাগারে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত তাঁর রাজশাহী নয়াপাড়ার বসতবাড়িতে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে।
একজন নিরপরাধ ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির অনুপস্থিতিতে তাঁর পরিবারের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জনগণ।
মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
তিনি বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
আব্দুস সামাদের স্ত্রী রুনা বেগম বলেন, “আমি ও আমার দুই ছেলে বাড়িতে ছিলাম। গভীর রাতে অনেক লোকজন এসে গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের তিনজনকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়।”
দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দাবি করে তিনি বলেন, “এ সময় আমরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।”
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত ৩টার পর ওই বাড়ি থেকে শোরগোল শুনে তারা ছুটে যান। লোকজন জড়ো হওয়ার মধ্যেই কিছু লোক বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়। পরে প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হলেও ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে।
