ঢাকা: রাজনৈতিক চাপ, মৃত্যুদণ্ডের খাঁড়া মাথায় নিয়ে আগামি ১৬ ডিসেম্বর নিজের দেশে প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতে প্রায় ২৮ মাস নির্বাসনে কাটানোর পরে বাংলাদেশে ফিরতে চাইছেন মুজিব কন্যা। মৃত্যুকে তিনি ভয় পান না। এবং তাঁর ফেরার সিদ্ধান্তে তিনি অনঢ় থেকেছেন প্রথম থেকেই।
ডিসেম্বর মাসে স্বদেশে ফিরবেন বলে ঘোষণা করেছিলেন আগেই। এবার প্রত্যাবর্তনের তারিখও জানিয়েছেন হাসিনা। আর হাসিনার এই বার্তার পরেই দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে শুরু করেছে।
বিএনপি, জামাতের তো আগুনে ঘি পড়েছে। সীমান্তে ঝাড়ু, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এক একজন।
শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। জানিয়েছে, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে সে দেশের আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত আওয়ামী লিগ নেত্রীকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই ফিরতে হবে।
বাংলাদেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম।
বিজিবি, আর রাজাকাররা নিদ্রাহীন রাত কাটাচ্ছে এখন।
যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। খোঁজাখুঁজি চলছে হাসিনাকে।
এদিকে সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে জামায়াতের নেতাকর্মীরা বেনাপোল সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়কে মোটরসাইকেল র্যালি বের করেন।
সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তাঁর নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
যাই হোক, মোদ্দা কথা- শেখ হাসিনাকে ঠেকাতে রাজাকাররা এক হয়েছে।
