ঢাকা: আগুন সন্ত্রাস চলছে দেশে। আগুন লাগিয়ে দেশের সম্পত্তি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটার ধান্দা করছে রাজাকারের শাবকরা।
এবার রাজধানীর বনশ্রী, আফতাব নগর ও তুরাগে ট্রাক, সরকারি গাড়ি ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে এইসব ঘটনার খবর আসে। তবে বনশ্রী ও তুরাগে আগুন লাগার তথ্য নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ।
জানা গিয়েছে, সন্ধ্যার পর বনশ্রীতে একটি ট্রাকে আগুন লাগে। এর কিছুক্ষণ পরেই আফতাব নগরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একটি গাড়িতে আগুন লাগে।
এদিকে, প্রায় একই সময়ে তুরাগের পুরান কালিয়া রোডে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার খবর পাওয়া যায়।
তবে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই নুরে আলম জানিয়েছেন, কাভার্ড ভ্যানে আগুন লাগার কোনো খবর তাঁদের কাছে আসেনি।
