ঢাকা: একটা ৫ আগস্ট না আসলে এই বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখতে এবং জানতেই পারত না। কতবড় সৌভাগ্য দেশের জনগণের!

স্বচক্ষে রাজাকারের অরিজিনাল নাতি দেখছে! আর রাজাকাররা লাফ দিয়ে দিয়ে নেত্ত করছে তাও দেখছে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তানের সংসদ ভবনে গিয়ে নিজের দাদার ছবির সামনে দাঁড়িয়ে আবেগে ভেসে গেছেন। আর সেই রাজাকারকে দেখে ক্ষোভে ফেটে পড়ছে মানুষ।

তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী একসময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংসদ ভবন ঘুরে দেখার সময় তোলা একটি ছবি হুম্মাম কাদের নিজের ফেসবুকে প্রকাশ করেন।

ছবিটি দিয়ে তিনি জানান, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়ানো তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনীতির গল্প মনে করিয়ে দেয়।

ওরে বাপরে বাপ!

ফেসবুকে নিজের মনের কথা জানিয়ে তিনি লেখেন, ইতিহাসের পাতা যখন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন অনুভূতিটা অন্যরকম হয়। দাদার ছবির নিচে দাঁড়ানোর সেই মুহূর্তটি তার জন্য ছিল খুব আবেগের এবং গর্বের।

এ কে এম ফজলুল কাদের চৌধুরীর (ফকা চৌধুরী নামেও পরিচিত) নাতি হুমাম কাদের চৌধুরী পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির সাথে দাঁড়িয়ে আবেগাপ্লুত হবেন, এটা অবশ্য অবাক হবার মতোও কথা নয়। রক্ত কথা বলে।

ফজলুল কাদের চৌধুরী ছিলেন তৎকালীন পাকিস্তানের একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের প্রাক্তন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর বিতর্কিত ভূমিকা এবং বিজয়ের পর তাঁর গ্রেপ্তারের ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায়।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফজলুল কাদের চৌধুরী সরাসরি স্বাধীনতার বিপক্ষে এবং অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান নেন।

এগুলো আমাদের দেশের সাধারণ জনগণ খুব ভালোভাবে জানে।

তিনি তৎকালীন কনভেনশন মুসলিম লীগের অন্যতম শীর্ষ নেতা (সভাপতি) ছিলেন।
মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য তিনি চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী বা রাজাকার বাহিনী গঠনে নেতৃত্ব দেন।

অভিযোগ রয়েছে, চট্টগ্রামের গুডস হিলে অবস্থিত তাঁর বাসভবনটি মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী ও তাঁর অনুসারীদের একটি কুখ্যাত নির্যাতন কেন্দ্র (টর্চার ক্যাম্প) হিসেবে ব্যবহৃত হতো।

সেখানে বহু মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করা হতো।

সেই রাজাকারের নাতি আজ আবেগে ভেসে গেলেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সফরসঙ্গী হিসেবে বর্তমানে পাকিস্তানে আছেন হুমাম কাদের।

দেশটির জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে তারা সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে আছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *