ঢাকা: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত।
আইনের পবিত্র অঙ্গনকে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং ঘৃণ্য কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের সরকার পুষে রেখেছে। বিএনপি, জামাতের সন্ত্রাসীরা নিজেদের সন্ত্রাসবাদ চালিয়েই যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে সিএমএম কোর্টের প্রবেশের সড়কসংলগ্ন প্রধান ফটকের সামনে এই নিন্দনীয় ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন।
ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিএমপির প্রসিকিউশন বিভাগের এই কর্মকর্তা। তিনি বলেন, যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি অপরাধী নাকি ভিকটিম, তা এখনই বলা যাচ্ছে না।
