ঢাকা: সালাউদ্দিনের প্রশাসন করছেটা কি? চুপচাপ সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মজা নিচ্ছে?

প্রতিদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে। সাধারণ মানুষের হয়েছে মরণ। তারা সাতেও নেই, পাঁচেও নেই- অথচ মাঝখানে হিংসার বলি তারাই।

এবার রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ইতিমধ্যে খুব সম্ভবত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *