ঢাকা: শেষমেষ সয়াবিন তেলের দাম বাড়লো রোজার আগেই। প্রতি লিটারে ৩ টাকা করে বাড়লো সয়াবিন তেলের দাম।

বোতলজাতকৃত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা হল। সাথে আবার খোলা সয়াবিনতেলের দামও বাড়লো।

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা করা হয়েছে।

অস্বাভাবিকহারে এলপিজির দাম বাড়ানোর পর এবার সয়াবিন তেলের দাম বাড়লো। এত যদি জিনিসের দাম বাড়ে মানুষ খাবে কী? চলবে কীভাবে?

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

কত বাহানা দেয়া হয় একটা জিনিসের দাম বাড়লে!

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *