দেশের এখনকার যে পরিস্থিতি তাতে মনে হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। যেখানে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে এই সংঘাতটি ঠেকানো যেতো সেটি বোধ হয় আর হচ্ছেনা। বরং দিন দিন তা আরো বেশি করে সংঘাতের দিতে যাচ্ছে। প্রশ্ন দাঁড়িয়েছে- দেশ কি গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে?
এই রাজনৈতিক হিংসা-হানাহানি-ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া ভাংচুর , যানবাহন, রেল, বেতার-টিভি, সংসদভবন,
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লুটপাটসহ সরকারি সম্পত্তি চরমভাবে ধ্বংসের শুরুতো সেই ২০২৪ এর জুলাই-আগষ্ট থেকেই শুরু হয়ছে।
বাংলাদেশ বিরোধী অপশক্তি একাত্তরের পরাজিত প্রেতাত্মা জামায়াতে ইসলামী ও তাদের বাই প্রোডাক্ট বৈষম্যবিরোধী ছাত্রসমাজ যা পরে এনসিপিতে রুপান্তরিত হয়েছে এরাই তখন মূল ভূমিকা পালন করেছে।

‘ইসলামী জঙ্গী-সেনা ক্যু’ এর রূপকার আমেরিকান ডিপষ্টেট ও কথিত নোবেল লরিয়েট সুদখোর-গরীব মানুষের রক্তচোষা ড. মুহম্মদ ইউনুস তার মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে দেশকে চরম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এমন কোন সরকারি বেসরকারি স্থাপনা নেই যা তার আমলে হামলার শিকার হয়নি।

আর সেই সাথে বারংবার হামলা-অগ্নিসংযোগ মানে জ্বালাও পোড়াওয়ের শিকার হয়েছে মুক্তিযুদ্ধের সব স্থাপনা, জাতির জনকের সেই স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি।
যদিও সেটি অনেক আগেই বঙ্গবন্ধু যাদুঘর হিসেবে রূপান্তরিত করেছিলেন জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জীবিত সদস্যগণ। কিন্তু সেই ৩২ নম্বর যে ইউনুসের অঅমলে এই বিএনপির ষন্ডারা, জামাত-এনসিপির গুন্ডা ও ইসলামী ফ্যানাটিক গোষ্ঠী কতবার ভেঙ্গেছে আর কতবার পুড়িয়ে নিঃশেষ করে দিতে চেয়েছে তা গুণে শেষ করা যাবেনা।
কিন্তু এত যে ধ্বংস করার প্রয়াস মুক্তিযুদ্ধ ও বাঙ্গালি সংস্কৃতিকে তা কি পেরেছে ওই অসভ্যের দল?
কিন্তু সেই চব্বিশের জুলাই-আগষ্ট থেকে শুরু করে ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ সরকারের আমলে সারা বাংলাদেশে আওয়ামীলীগ নেতা-সংগঠক ও অংগসংগঠনের নেতাকর্মীদের ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশই তো লুটপাট-হামলা-অগ্নিসংযোগের শিকার হয়েছে বাংলাদেশ বিরোধী অপশক্তির করাল থাবায়।
তো স্বাভাবিকভাবেই এসব আওয়ামীলীগ নেতাকর্মীদের মনে ক্ষোভের জন্ম নেবে এটাইতো স্বাভাবিক।
সেই চব্বিশের জুলাই-আগষ্টে যেভাবে সারা দেশের থানাগুলোকে জ্বালিয়ে দেয়া হয়েছিল, হাজার হাজার পুলিশ খুন করেছিল ইসলামিষ্টরা, অসংখ্য অস্ত্র লুট করেছিল, পুলিশকে খুন করেই ক্ষ্যান্ত হয়নি, উল্টো তরে নৃশংসভাবে ঝুলিয়ে রেখেছিল তা নিশ্চয় পুলিশ বাহিনীর সদস্যরা ভুলে যাননি।
যে অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যের কাকুতি মিনতিতেও ওইসব খুনীদের মন গলেনি যারা পৈশাচিক উল্লাসে এক অন্তঃস্বত্তা মহিলা পুলিশ সদস্যকে খুন করেছিল তাদের কাছে আর যাই হোক মানুষ নিরাপদ নয়, নারী পুরুষ কেউই নিরাপদ নয়। এ সহজ সরল বিষয়টি এদেশের সাধারণ মানুষ বুঝে গেছে।
তাই সাধারণ মানুষ আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আর এজন্য অনেক সাধারণ মানুষ বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম। মানে আওয়ামীলীগ আমল বা শেখ হাসিনার আমলই ভালো ছিল। এমন বক্তব্য এখন লোকজন প্রকাশ্যেই বলছে।
ইউনুসের অপশাসনের পর গত জানুয়ারিতে ইলেকটেড বিএনপি সরকার ক্ষমতায় আসলে দেশবাসী মনে করেছিল এবার বুঝি একটু গণতান্ত্রিক আবহ আসবে দেশের রাজনীতিতে।
সব দলের অংশগ্রহণে আলাপ-আলোচনার ভিত্তিতে হিংসা-বিদ্বেষ কমিয়ে অন্তত ধ্বংসবিধ্বস্ত দেশটিকে উদ্ধার করার চেষ্টা করবেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু সে আশা গুড়ে বালি।

তিনি বরং উল্টো সেই ইউনুসীয় পথেই হাঁটা শুরু করলেন। বরং কোন কোন ক্ষেত্রে মনে হয় আরো কয়েক ডিগ্রি বেশি তার ও তার দলের নেতাকর্মীদের আচরণ।
এখনতো দেখে মনে হচ্ছে জামায়াত-বিএনপি-এনসিপিসহ ইসলামী দলগুলো বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মূলত আওয়ামীলীগকে চিরতরে ধ্বংস করে দিতে চাইছে। সেই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের অন্য ছোট ছোট রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিত্বকে নানাভাবে হয়রানী-গ্রেপ্তার করছে।
সাংবাদিক ও সংবাদমাধ্যমকেও নানা চাপে এমনকি একপ্রকার যাঁতাকলে রেখেছে।
প্রধানমন্ত্রী তারেক জিয়া অবধি বলেছেন সন্ত্রাসী দল আওয়ামীলীগের মাথা গুঁড়িয়ে দিতে।
প্রতিমন্ত্রী শাহআলম সংসদে সংবিধান পাল্টে বা সংশোধন করে আওয়ামীলীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি তুলেছেন।
যশোরে সীমান্ত রক্ষী বাহিনী যারা দেশের জানমালে নিরাপত্তা ও সীমান্ত রক্ষা করার শপথ নিয়েছেন সেই বিজিবি সদস্য বলেছে কফিন খুলে শেখ হাসিনার লাশ কিনা তা পরীক্ষা করা হবে। সরকারি চাকরি করে এ ধরনের উস্কানি ও রাজনৈতিক মন্তব্য করতে পারেন কিনা বিজিবি সদস্য?

সেই যে ২০২৪ এ প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে মানে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু যাদুঘর বার বার ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া , মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাংচুর, জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি, জাতীয় পতাকা পায়ে দিয়ে নামাজ পড়া ইত্যাদি নানা রকম জাতীয় মর্যাদাকে পদদলিত করছে ইউনুস-জামায়াত-বিএনপি-এনসিপিসহ ইসলামী দলগুলো।
পক্ষান্তরে আওয়ামীলীগ নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলন গড়ে তুলতে গিয়ে গোপালগঞ্জে কিছুটা ভাংচুর , সংঘাত হয়েছে। কিন্তু সে ঘটনার জের ধরে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর সন্ত্রাসীরা নড়াইলে অসংখ্য হিন্দু ও মুসলিম বাড়িতে লুটপাট, ভাংচুর নারী নির্যাতন ও ঘরবাড়ি ব্যাবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সেই ২০২৪ এ আওয়ামীলীগের বিভিন্ন নেতা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠাননে হামলা-ভাংচুর ও পুড়িয়ে দেয়া হয়েছে।
এখন কথিত গণতান্ত্রিক সরকারের সময় আবারও ঘোষণা দিয়ে তা শুরু হয়েছে।
আওয়ামীলীগ ও দেশের সাধারণ বিক্ষুব্ধ জনতা যদি এসবের প্রতিরোধ ও প্রতিশোধ নেয়া শুরু করে জানমালের নিরাপত্তা ও জীবন বাঁচানোর তাগিদে তাহলে কি দেশে গৃহযুদ্ধ বেধে যাবেনা?
জামায়াত-বিএনপি ও চরমপন্থী ইসলামী দলগুলো ইতিমধ্যেই অসংখ্য আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামীলীগ ও বিক্ষুব্ধ জনতাকে হত্যা করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে।
তারা একটি গৃহযুদ্ধের মধ্য দিয়ে দেশে একাত্তরের ন্যায় গণহত্যা ও আওয়ামীলীগ ও হিন্দুশূন্য করার নীলনকশা করছে বলে নানা মাধ্যমে জানা গেছে।
অপরদিকে জামায়াতে ইসলামী রোহিঙ্গা সন্ত্রাসী ও রোহিঙ্গা ইসলামী জঙ্গীদেরকে এ কাজে ব্যবহার করবে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যেই বিদেশ মানে পাকিস্তান, তুরস্ক থেকে অবৈধভাবে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এই জামায়াত-শিবির, হিযবুত তাহরির, জেএমবি, কওমী মাদ্রাসাভিত্তিক হেফাজতী জঙ্গীদের কাছে পৌঁছে গেছে।
তার উপর এনসিপি নেতা সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতায় থেকে দেশের কয়েক হাজার মাদ্রাসা পড়ুয়া ও তাদের অনুসারি যুবককে সশস্ত্র ট্রেনিং দিয়েছে।
এই টোকাই আসিফ একসময়ে বলেছিলেন, গত চব্বিশে যদি সরকার পতন না হতো তাহলে তাদের সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল। এই যে নানা হুমকি ও মুক্তিযুদ্ধ বিরোধী নীলনকশা চলছে এটি গৃহযুদ্ধ বাঁধানোর জন্য চরম উস্কানি।
আবারো একাত্তরের মত দেশকে মেধাশূন্য ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করার ষড়যন্ত্র ও প্লট তৈরি করেছে জামায়াত-বিএনপি-ইসলামী দলগুলো।
অথচ দেশে সরকারের অত্যাচার-নিপীড়নে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠেছে । মানুষ সরকারের বিরুদ্ধে গিয়ে বলে উঠছে- আগেই ভালো ছিলাম, মানে শেখ হাসিনাই ঠিক চালিয়েছিল দেশকে।
বিএনপি সরকারের এসব দেখে নিজেদের অস্তিত্ব নিয়ে বিপদে রয়েছে। কারণ বিএনপি-জামায়াত-এনসিপি জানে কোনভাবে শেখ হাসিনা যদি একবার দেশে আসতে পারেন ও আওয়ামীলীগ শক্ত হয়ে জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন শুরু করে তাহলে তাদের পালানোর পথ থাকবেনা।
যেখানে সাবেক প্রধানমন্ত্রী নিজেই দেশে আসতে চাইছেন এবং বিচারের মুখোমুখি হতে চান সেখানে সরকার তাকে আসতে দিতে নারাজ। তাহলে গৃহযুদ্ধ কি আসন্ন? এমন অবস্থা হলে তাতে বাংলাদেশের মানুষের কি অবস্থা হবে? গৃহযুদ্ধের বাইরে এর সমাধান কি? দেশের ৫০ শতাংশ মানুষ এখন শেখ হাসিনা ও আওয়ামীলীগকে সমর্থন করছে।
২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া রাজনৈতিক মেরুকরণ এবং ২০২৬ সালের নভেম্বরে এসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে সৃষ্ট নতুন সহিংসতা বাংলাদেশকে এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে।
বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে—চলমান এই প্রতিহিংসা ও পাল্টাপাল্টি আক্রমণের রাজনীতি কি দেশকে একটি পূর্ণমাত্রার গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি গণতান্ত্রিক সংলাপ ও আইনের শাসনের মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ সম্ভব?
২০২৪ সালে অবৈধ-অগণতান্ত্রিক ও উড়ে এসে জুড়ে বসা ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও দলটিকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি।
বর্তমান বিএনপি সরকারের সময়েও আওয়ামী লীগের ওপর রাজনৈতিক ও আইনি চাপ –অত্যাচার-নির্যাতন বরং আরো বেড়েছে বলেই মনে হয় সাবে ইউনূসীয় সরকারের তুলনায়।
গত ২১ নভেম্বর রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম (যিনি ইতিমধ্যেই নানা বক্তব্যে ও কাজে চরমভাবে বিতর্কত ) বলেছেন- অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল এবং প্রয়োজনে বিরোধী দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হতে পারে।
অন্যদিকে, ২৩ নভেম্বর ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় ঐক্যের রোডম্যাপ তৈরির আহ্বান জানান।
সরকারি দল ও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি এবং বিগত শাসনামলের গুম-খুনের বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফেরার সুযোগ দেওয়া হলে তা শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।
অন্যদিকে, আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের অভিযোগ, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী একটি ঐতিহ্যবাহী দলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। তাদের মতে, ২০২৪ সালের আগস্টের পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙচুর, মুক্তিযুদ্ধের ভাস্কর্য বিনষ্টকরণ এবং সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মূল চেতনাকে আঘাত করা হচ্ছে।
সমালোচকদের একাংশ মনে করেন, কোনো বড় রাজনৈতিক দলকে প্রশাসনিক বা সাংবিধানিক উপায়ে নিষিদ্ধ করা হলে তা গণতান্ত্রিক বহুত্ববাদকে সংকুচিত করে এবং ভূগর্ভস্থ বা সহিংস রাজনীতির পথ খুলে দেয়।
২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে যেটিকে এখন ক্যাঙ্গারু আদালত বলা হয়ে থাকে সেই আদালত সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন আত্মপক্ষ সুযোগ না দিয়ে মৃত্যুদণ্ড প্রদান করে।
সম্প্রতি শেখ হাসিনা মৃত্যুদণ্ড ও গ্রেপ্তারের ঝুঁকি সত্ত্বেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে।
নভেম্বরের শুরু থেকেই গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও নাশকতামূলক কর্মসূচি শুরু করে। গত ১৮ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচরে অতর্কিত হামলায় কৃষকদল নেতা মো. শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নামের দুই বিএনপি নেতা নিহত হন।
এই হত্যাকাণ্ডের জের ধরে এলাকায় ৫০টিরও বেশি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর আক্রান্ত হওয়ার অভিযোগ উঠলেও জেলা পুলিশ তা অপপ্রচার বলে দাবি করেছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক পক্ষের হামলার জবাবে অন্য পক্ষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া বা লুটপাট করা আইনের শাসনের চরম ব্যর্থতারই পরিচায়ক।
গত ২৩ নভেম্বর ২০২৬-এ যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ড্রোন, সিসিটিভি ও সার্চলাইট বসিয়ে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করে। এ সময় দায়িত্বরত এক বিজিবি সদস্য সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করেন যে, প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করা হবে যেন শেখ হাসিনার মাথা বা মরদেহ ভেতরে লুকিয়ে আনা না হয়।
রাষ্ট্রীয় বাহিনীর একজন সদস্যের এমন মন্তব্য জনমনে ও বিশ্লেষক মহলে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারী বিধিমালা এবং সামরিক বা আধা-সামরিক বাহিনীর শৃঙ্খলা অনুযায়ী, যেকোনো বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় সম্পূর্ণ পেশাদার ও সংযত ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক।
রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এ ধরনের মন্তব্য বাহিনীর প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ও ভাবমূর্তিকে ক্ষুন্ন করে এবং জনমনে অপ্রয়োজনীয় উস্কানি তৈরি করে।
রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা, শিল্প-কারখানায় অস্থিরতা এবং বিনিয়োগ স্থবিরতার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিঃশ্বাস উঠেছে।
সরকারের সমালোচকদের মতে, বর্তমান প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সীমান্তের ওপার থেকে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি এবং অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্র করছে। ১৮ নভেম্বর ২০২৬-এ প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধের নির্দেশ দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং হেফাজতে ইসলামও জুলাই অভ্যুত্থানে হতাহতদের বিচারের দাবিতে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার পক্ষে অনড় অবস্থান নিয়েছে।
সাধারণত সরকারে যারা থাকে তাদেরকেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য অনেক নমনীয় ও সহনীয় হতে হয়। কিন্তু বিএনপির প্রদানমন্ত্রী তারেক রহমান ও তার অনেকদীনের মিত্র জামায়াতে ইসলামী ও তাদের বাই প্রোডাক্ট দল এনসিপি সন্ত্রাসীরা আওয়ামীলীগকে একেবারে ধ্বংস করে দিতে চাইছে। কিন্তু যে আওয়ামীলীগ গনমানুষের দল ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারি দল তাকে কি করে নিঃশেষ করবে?
বরং আওয়ামীলীগ নানাভাবেই সংগঠিত হচ্ছে। গোপালগঞ্জ তার প্রকৃষ্ট উদাহরণ। শুধু গোপালগঞ্জই নয় এটি আরো অন্য জেলাতেও বিস্তার লাভ করবে বলেই রাজনৈতিক অভিজ্ঞমহলের অভিমত।
ফলে সেই ২০২৪ থেকে আওয়ামীলীগের ওপর যে অত্যাচার-নিপীড়ন হয়েছে তার কিছুটা হলেও আওয়ামী বিরোধী মানে জামায়াতে ইসলামী-বিএনপি-এনসিপি নেতাকর্মীদের ওপর পড়াটা কি অস্বাভাবিক?
ওই যে কথায় আছেনা ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। আমাদের দেশের রাজনীতি এখন সেই দিকেই যাচ্ছে। সংঘাত হয়তো এমন জায়গায় গিয়ে ঠেকবে যে তা গৃহযুদ্ধে রূপ নিলেও অবাক হওয়ার কিছু থাকবেনা। আর বিএনপি-জামায়াত-এনসিপি বোধ হয় সেটিই চাইছে।
কারণ তারা সরকারি বাহিনী ছাড়াও এই তিন দলের আশ্রিত সন্ত্রাসী-জঙ্গী সশস্ত্র গোষ্ঠীকে দিয়ে সারাদেশে একটি ম্যাসাকার করার নীলনকশাই করছে সেই মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী যা করেছিল।
# রাকীব হুসেইন: লেখক, প্রাবন্ধিক।
