ঢাকা: স্পিকার হাফিজ সংসদীয় দল নিয়ে পাকিস্তান সফর করছেন। আর সেখানে ভারত বিরোধিতায় সরব দেখা গেলো তাঁকে।

যত বিষ ছিলো ভারতের বিরুদ্ধে সব উগড়ে দিচ্ছেন পাকিস্তানে। পাকিস্তান এখন তাহাদের পরানের বন্ধু। অথচ এই পাকিস্তান যে বাঙালি নারীদের সাথে কী করেছে, কোন পৈশাচিকতা চালিয়েছে- সেসব বলতেও এখন মুখে বাঁধবে স্পিকারের!

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যার জেরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছেন হাফিজ।

তাঁর দাবি, ১৯৭১ সালে বাঙালিদের সাহায্য করেনি ইন্ডিয়া। বরং পাকিস্তানকে দুর্বল করাই নাকি ছিল দিল্লির অভিপ্রায়। অথচ বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের ভূমিকার কথাই তিনি বেমালুম ভুলে গেলেন। কত বড় নির্লজ্জ হলে এমন মন্তব্য করতে পারেন একজন মুক্তিযোদ্ধা।

তিনিই নাকি মুক্তিযোদ্ধা!? সন্দেহ জাগে তাদের আচরণে!

ইসলামাবাদে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছেন তিনি।

মাথায় রাখতে হবে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে স্পিকারের মন্তব্য দুই দেশের সম্পর্কে আরও চাপ তৈরি করতে পারে।

বুধবার ইসলামাবাদের পার্লামেন্ট ভবন পরিদর্শনে যান হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সময় ১৯৭১ সালের যুদ্ধ এবং ঢাকার পতনের প্রসঙ্গ তোলেন।

স্পিকারের দাবি, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করেছে।

উন্মাদের মতো কথা বলে গেছেন তিনি।

হাফিজ মুক্তিযোদ্ধা ছিলেন, এক সাক্ষাৎকারে নিজের মুখে বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়েই তিনি তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, চিটাগং থেকে দেওয়া জিয়াউর রহমানের ভাষণ নাকি তিনি শুনেনইনি। এগুলো তাঁর নিজের মুখে বলা।

তিনি তখন যশোরে ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। ওখানে দিনভর ফাইট করে ২০০ সেনা নিয়ে বেরিয়ে এসেছিলেন। আহত হয়েছিলেন। পরে ভারত থেকে চিকিৎসা নিয়ে, ট্রেনিং নিয়ে ফিরে এসে সিলেট শহরকে শত্রুমুক্ত রাখতে তিনি ও তার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বীরত্বের স্বীকৃতি হিসেবে ‘বীরবিক্রম’ উপাধি পেয়েছেন।

সেই হাফিজ পাকিস্তানে গিয়ে জানাচ্ছেন, ৭১ সালে নাকি ভারত বাংলাদেশকে ভালো উদ্দেশ্য নিয়ে সহায়তা করেনি, উদ্দেশ্য নাকি ছিল পাকিস্তানকে দুর্বল করা!?

অথচ এই হাফিজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পুরো ট্রেনিংটা ভারত থেকে নিয়ে এসেছেন। এই যুদ্ধ তাকে দেশ দিয়েছে, পতাকা দিয়েছে, বীরবিক্রম উপাধি দিয়েছে, সেনাবাহিনীতে র‍্যাংক দিয়েছে। এখন সংসদের স্পিকার।

তাঁর মুখে যখন বেইমানির কথা শোনা যাচ্ছে, তখন বুঝতে হবে তিনি একজন রাজাকার।

আরেকটা মিটিংয়ে তিনি বলেছেন, সাফ টুর্নামেন্টে ভারত পাকিস্তান ফুটবল ম্যাচে গোটা গ্যালারি নাকি পাকিস্তানের নামে ধ্বনি দিয়েছে। এই প্রসঙ্গটা কেনো আসলো ওখানে?

ধারণা করা হচ্ছে গ্যালারিতে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আদলে বানানো টিফো প্রদর্শনীকে কেন্দ্র করে হাফিজকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কি নিদারুণ লজ্জাজনক ঘটনা ভাবা যায়?

দুনিয়ার আর কোন দেশের স্পিকার মুক্তিযুদ্ধে পরাজিত শত্রু দেশে গিয়ে এভাবে নিজদেশের মাথা হেট করে এসেছে এর আগে? দেখেছেন কখনো, কোনোদিন?

এবার দেখুন! ঐ যে আগেই বলেছি ৫ আগস্ট না এলে মুখোশদের আমরা চিনতামই না।

পাকিস্তান সফরে শেখ হাসিনার প্রসঙ্গেও সরব হয়েছেন বাংলাদেশের স্পিকার।

২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে রয়েছেন হাসিনা। তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য বারবার দিল্লির কাছে দাবি জানিয়েছে ঢাকা।

হাফিজের বক্তব্য, ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যেতে পারে বাংলাদেশ। তবে কোন আইনি যুক্তিতে এই পদক্ষেপ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

হাফিজের দাবি, হাসিনা বাংলাদেশে ফিরলে সরাসরি তাঁকে জেলে পাঠানো হবে। আগামী ১০ বছরের মধ্যে তাঁর দেশে ফেরার সম্ভাবনাও কম বলে মন্তব্য করেছেন স্পিকার।

পাশাপাশি হাসিনার ১৫ বছরের শাসনকালে বাংলাদেশ কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

কার কাছে অভিযোগ? শত্রু, জঙ্গী পাকিস্তানের কাছে?

শুধু হাসিনা বা মুক্তিযুদ্ধ নয়, কাশ্মীর নিয়েও পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন হাফিজ।

তাঁর বক্তব্য, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।

এখন হয়তো এটাও তিনি বলেন দিতে পারেন যে বাংলাদেশকে পাকিস্তানের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে!

পরাজিত দেশে গিয়ে একজন দেশদ্রোহীর পরিচয় উন্মুক্ত হলো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *