“তোমার বাড়ির রঙ্গের মেলায়
দেখেছিলাম বায়স্কোপ
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা
বায়স্কোপের নেশায় আমায় ছাড়েনা
ডাইনে তোমার চাচার বাড়ি
বায়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা
সেই ভাবনায় বয়স আমার বাড়েনা..”!

এই গানটি বাংলাদেশের জনপ্রিয় ব্যন্ড টীম দলছুটের। গানটিতে কন্ঠ দিয়েছিলেন সঞ্জীব চৌধুরী ও বাপ্পা মজুমদার। এর মধ্যে সঞ্জীব চৌধুরী অকালপ্রয়াত। এই বায়োস্কোপ জিনিসটি কি তা এ প্রজন্মের কাছে অজানাই থেকে যাবে হয়তো।

কারণ এখনতো আর সেই বায়োস্কোপ বা বলতে গেলে সিনেমা হলই নেই আমাদের দেশে। সব কিছু ডিজিটালাইজড। শুধু কি তাই? এখন সব এ আই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কতসব কিছু যে তৈরী করে! মোবাইল খুললেই নানাকিছু এসে হাজির হয়।

এর মধ্যে কোনটি যে প্রাকৃতিক মানে মানুষের স্বাভাবিক সংলাপ-অনুভূতি প্রকাশ আর কোনটি যে যে সেই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে প্রকাশ তা আর বুঝতে পারিনা।

তবে পাকি ইসলামী জযবায় আক্রান্ত বিএনপি’র প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সঙ্গী সাথীরা। এরা আসলে মুখে যতই মুক্তিযুদ্ধের কথাই বলুকনা কেন অন্তরে সেই পাক আব্বা হুজুরের পেয়ার-মহব্বত একেবারেই ভুলতে পারেনি।

আর ভুলবেই বা কি করে আমাদের তারেক রহমান? কারণ তার পিতা সেনা কর্মকর্তা তৎকালীন মেজর (পাকি আমলে ও মুক্তিযুদ্ধের সময়) জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানী সামরিক গোয়েন্দা সংস্থা কুখ্যাত আইএসআই এর খাস বান্দা।

কতটুকু পাকিপ্রীতি থাকলে একজন বাঙ্গালী সেনা কর্তাকে পাকিস্তান তাদের অতি গোপনীয় ও শক্তিশালী গোয়েন্দা সংস্থার বিশ্বস্ত কাজে নিয়োজিত করে ভাবুন একবার।

আর তারই (জিয়াউর রহমান) স্ত্রী বেগম খালেদা জিয়া তো একাত্তরের মুক্তিযুদ্ধে এই পাকি সেনা কর্মকর্তা যানজুয়ার ‘আদর-আপ্যায়নে-আদরে-সোহাগে’ ছিলেন বলে সারা দেশের মানুষই জানেন। এ আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।

যেখানে সাধারণ বাঙালি নারীদের ওপর পাকিস্তানি সেনারা পৈশাচিক নির্যাতন চালাচ্ছিল, সেখানে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সুরক্ষিত জোনে জানজুয়ার বিশেষ তত্ত্বাবধানে রাজকীয় আতিথেয়তা গ্রহণ করছিলেন।

এই ‘ভিআইপি বন্দিত্ব’ এবং শত্রুশিবিরের প্রতি খালেদা জিয়ার এই আনুগত্য জিয়ার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। জিয়ার প্রশ্ন ছিল স্পষ্ট—শত্রুশিবিরের একজন অফিসারের সাথে এমন কী সখ্যতা ছিল যে তাঁর স্ত্রী যুদ্ধক্ষেত্রে না এসে সেনানিবাসে থাকাটাই নিরাপদ মনে করলেন?

এই ঐতিহাসিক সংকটের বিস্তারিত বয়ান পাওয়া যায় অ্যান্থনি মাসকারেনহাসের কালজয়ী গ্রন্থ “বাংলাদেশ: রক্তের ঋণ”-এ। মাসকারেনহাস স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, দেশ স্বাধীনের পর জিয়া তাঁর স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকার করেছিলেন এবং এমনকি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলেন।

শেষ অবধি দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপে ম্যাডাম খালেদাকে নিয়ে সংসার করতে রাজী হন জেনারেল জিয়া।

আর মুক্তিযুদ্ধ চলাকালে মেজর জিয়া তার একটি কমান্ডো বাহিনীকে পাঠিয়েছিলেন ঢাকায় সেই বিলাসবহুল হোটেল থেকে তার প্রিয়তমা স্ত্রীকে কৌশলে নিয়ে আসার জন্য।

কিন্তু যানজুয়া আসক্ত খালেদা ম্যাডাম উল্টো সেই মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডোদেরকে সরাসরি নাকচ করেই ক্ষ্যান্ত হননি। বরং বেশি বাড়াবাড়ি করলে পাক সেনাদের কাছে সেই গেরিলা কমান্ডোদেরকে ধরিয়ে দেয়ার হুমকিও দিয়েছিলেন।

এ কি সাংঘাতিক যানজুয়া আসক্তি-প্রেম! আর সেই যানজুয়া একসময়ে পাকিস্তানী সেনা প্রধানও হয়েছিলেন। একদিন তার স্বাভাবিক মৃত্যুও হয়।

কিন্তু আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সব রীতিনীতি ভেঙ্গে তার সেই একাত্তরের প্রেমিকপ্রবর যানজুয়ার জন্য গভীর শোকে শোকাকিভূত হয়ে শোকবাণীও পাঠিয়েছিলেন। এসব নিশ্চয়ই দেশবাসী ভুলে যাননি।

১৯৯৩ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দৌড়ানোর (জগিং) সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জেনারেল আসিফ নওয়াজ জানজুয়া মৃত্যুবরণ করেন। তার আকস্মিক মৃত্যুতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিক শোক বিবৃতি পাঠিয়েছিলেন।

পরদিন (৯ জানুয়ারি ১৯৯৩) দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ ও বাংলাদেশ অবজারভারসহ দেশের প্রথম সারির পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠায় এই শোকবার্তা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

আমি যদি কোন তথ্য ভুল দিয়ে থাকি তাহলে কেউ এর বিরোধীতা করতে পারেন, কিন্তু ইতিহাস তো স্বাক্ষ্য দেয় এই পাকিপ্রেমের!

এসব ব্যক্তিগত বিষয় আসলে উল্লেখ করতে চাইনি। কিন্তু একটি জিনিষ খেয়াল করুন পাঠক, জেনারেল জিয়াও ছিলেন পাকিপন্থী, আর তার সুন্দরী স্ত্রী খালেদা বেগমও ছিলেন প্রবল পাকিপ্রেমী যিনি স্বামী-পুত্র থাকা স্বত্ত্বেও পাকি সেনা অফিসার জানজুয়ার প্রেমে মত্ত ছিলেন। ‘এ প্রেম কখনো যাবেনা মুছে ’- টাইপের সংলাপ হয়ে থাকেবে ইতিহাসে।

আসলে এতসব বলা মূলত বিএনপির আগাগোড়া পাকিপ্রেমে আসক্ত দেখে। জিয়াউর রহমান থেকে শুরু করে তার স্ত্রী বেগম জিয়া যিনি বাংলাদেশের আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতিমান ছিলেন।

অবশ্য তার এই অপোষহীনতা ছিল মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে। সবই ছিল ভারত বিরোধীতায় ভরা। কারণ জিয়াউর রহমানও যেমন ভারত বিরোধিতা করে এদেশের রাজনীতিকে কলুষিত করেছেন ও তার রাজনীতি ধরে রাখার জন্য ভারত জুজুর ভয় দেখিয়েছেন।

তেমনি তার স্ত্রী খালেদা ম্যাডামও যিনি ‘বাইচান্স প্রধানমন্ত্রী’ হয়ে গিয়েছিলেন বাংলাদেশে। তিনিও পাকিপ্রেমে মশগুল ছিলেন আমৃত্যু ।

তো হঠাৎ করে এতসব কাসুন্দি ঘাঁটছি কেন? কারণ হলো গত ২৯২৪ এর পর থেকে সেই হারামখোর ড.ইউনুস এর আমল থেকেই বাংলাদেশকে পাকিপ্রেমী গড়ে তোলার একটি অপচেষ্টা চলছে। সেটি অব্যাহতভাবেই চলছে। তখন বার বার লোভ দেখানো হচ্ছিল যে চিকিৎসার জন্য আর বাংলাদেশীদেরকে শত্রুরাষ্ট্র ভারতে যেতে হবেনা। পাকিস্তানে সহজেই ভালো ও কমখরচে চিকিৎসা করানোর পথ উন্মুক্ত হয়ে গেছে। ইসলামী ব্রাদারহুড বলে একটা কথা আছেনা?

কিন্তু এ দেশের বোকা মানুষজন কেন যে এখনো চিকিৎসার জন্য সেই শত্রুরাষ্ট্র ও হিন্দুপ্রধান দেশ ভারতেই দৌঁড়ায় তা ভেবে পাইনা। চাউল-ডালসহ পোষাকসহ নানা জিনিষ ব্যবহার করে ভারতের। এদেশের মানুষ কেমন ইসলাম পছন্দ হলো বলুনতো! যতজন চিকিৎসার জন্য ভারতের বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ান তাদের মধ্যে অধিকাংশইতো মুসলিম বাংলাদেশী নাগরিক।

এতসব কথা আসলে বলতামনা। বলছি এ কারণে যে হঠাৎ করে দেখলাম আমাদের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তান সফরে গেলেন।

আর সেখানে তিনি একাই গেলেন না, সঙ্গে নিয়ে গেলেন আরেক পাকিপন্থী ফকা চৌধুরীর নাতি তথা ফকা চৌধুরীর সুযোগ্য পুত্র সাকা চৌধুরীর সুযোগ্য পুত্র হুম্মাম কাদেরকে সঙ্গে নিয়ে।

বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখলাম হুম্মাম কাদের যিনি আবার বাংলাদেশের সংসদ সদস্য তিনি বেশ আবেগ আপ্লুতভাবে তার প্পিতামহের ( ফজলুল কাদের চৌধুরী ওরফে ফকা চৌধুরী) ছবির নীচে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

১৯৬৩ সালের ২৯ নভেম্বর থেকে ১৯৬৫ সালের ১২ জুন পর্যন্ত অবিভক্ত পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্পিকার থাকাকালীন ১৯৬৩ থেকে ১৯৬৫ সালের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের বিদেশ সফরের সময়গুলোতে তিনি বেশ কয়েকবার পাকিস্তানের অস্থায়ী বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

তো এই ফকা চৌধুরী ও তার পুত্র সাকা চৌধুরী কে ছিলেন? এরা উভয়েই একাত্তরের মুক্তিযুদ্ধের চরম বিরোধীতাকারীই ছিলেন না। অসংখ্য বাঙ্গালী, মুক্তিযোদ্ধাকে খুন করেছেন। অসংখ্য হিন্দু-মুসলিমের ঘরবাড়ি লুটের সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম শহরে রহমতগঞ্জে ‘গুডস হিল’ এর পাহাড় চূঁড়ায় টর্চার সেল ছিল তাতে অসংখ্য মুক্তিযোদ্ধাকে , মুক্তিকামী বাঙ্গালীকে শুধু খুন করা হয়নি। অকথ্যভাবে নির্দয়-নির্মমভাবে অত্যাচার করা হয়েছে।

ফকা চৌধুরী ছিলেন পাকিস্তানের পক্ষে শান্তিকমিটির চেয়ারম্যান। আর তার পুত্র সাকা চৌধুরীতো রাউজান-রাঙ্গুনিয়া ও গুডস হিলে অসংখ্য হিন্দু-মুসলিমের হত্যাকারী হিসেবে কুখ্যাতি লাভ করেছেন। তারই পুত্র সাংসদ হুম্মাম কাদের চৌধুরী।

তো সেতো পাকিস্তানে গিয়ে নিজের দেশই মনে করবে, আর পিতামহের ছবি দেখে আপ্লুত হবেই।

কারণ এরা এখনো স্বপ্ন দেখে আবার সেই অবিভক্ত পাকিস্তান গড়বে। যদিও অনেকটাই এগিয়েছে ইউনুস-তারেকের আমলে সে পথে, কিন্তু বাংলাদেশের জনগন আবারো ঘুরে দাঁড়ানো শুরু করেছে। প্রতিরোধ-প্রতিবাদ-ক্ষোভ মাত্র শুরু হয়েছে। এখনো তেমনভাবে শুরু হয়নি।

বিজয়ের মাস ডিসেম্বরে এর বহিঃপ্রকাশ হয়তো দেখতে পাবে দেশবাসী ও বিশ্ববাসী।
এবার একটু আমাদের বীর মুক্তিযোদ্ধা (!) অবসরপ্রাপ্ত মেজর হাফিজের প্রসঙ্গে আসি।

দেশের স্বাধীনতায় বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি ‘বীর বিক্রম’ খেতাব দেয়া হয়েছিল। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এখন দেশের স্পিকার।


পাকিস্তানে সরকারি সফরে গিয়ে তিনি সেই একাডেমিতেই গেছেন পুরনো দিনের স্মৃতির তাড়নায়, যেখান থেকে তার শুরু।

কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে গেলে একাডেমির কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত মেজর হাফিজকে ক্যাডেট থাকাকালীন সময়ের উনার একটি ছবি ফ্রেমবন্দী করে উপহার দেন।

যেই কক্ষে তিনি থাকতেন, সেটি ঘুরিয়ে দেখান। পিএমএ’তে প্রশিক্ষণরতদের সঙ্গে তাকে কুশল বিনিময় করানো হয়।
কাকুলের পিএমএ গিয়ে নিশ্চয়ই নস্টালজিক হয়ে গেছেন মেজর হাফিজ। পাকিস্তান সর্বোচ্চ অনার করেছে উনাকে।

ইন্টারেস্টিংলি, তারা উনার নামের পাশে বীর বিক্রম সম্বোধন করে এড্রেস করেছে। এটি কি চপেটাঘাত করা হলো মেজর হাফিজ বীর বীক্রমকে? কারণ এই হাফিজেতো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়েই মুক্তিযুদ্ধ করেছেন। তো এখন এতদিন পরে হঠাৎ এই স্পীকারের পাকিস্তান সফর জরুরী হয়ে পড়রেঅ কেন? আর তাকে এত সম্মান করার পেছনে কারনই বা কী?

তারমানে হলো-একাত্তরের মুক্তিযুদ্ধে মেজর হাফিজ বাংলাদেশের পক্ষে জীবনবাজি রেখে যুদ্ধ করলেও তা এখন আর ধারণ করেন না। তারকাছে পাকিস্তান এখন চরম বন্ধুরাষ্ট্র, আর ভারত তার কাছে ও বিএনপির একটি বৃহৎ অংশের কাছে শত্রুরাষ্ট্র।

তাইতো পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের স্পিকার বীর বিক্রম মেজর হাফিজ বলেই ফেলেছেন- ‘ভারত মূলত বাংলাদেশের স্বার্থে ১৯৭১ সালে যুদ্ধ করেনি; তারা চেয়েছিল পাকিস্তানকে ভাগ করে দুর্বল করতে।’

হাফিজ সাহেব আপনি কি করে বাঙ্গালীদের ওপর পাকিস্তানীদের সেই বিভৎস-নির্মম-নির্দয় হত্যাকান্ড, এদেশের মা-বোনদের ওপর অকথ্য নির্যাতনের কথা ভুলে গেলেন? সবই কি ক্ষমতার মোহ? এসব পাওয়ার জন্যই কি আপনি একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? এখন কি সেজন্য অনুতপ্ত হচ্ছেন? কোন দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছিলেন আপনি? সেই বাংলা মা’কেই ভুলে গেছেন? এখন আপনার কাছে পাকিস্তানই পিতা হয়ে গেছে? ছিঃ ! ছিঃ ছিঃ!

একদলা থুথু দিয়ে ঘৃণা জানাই আপনাকে।
ধিক্ মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম! ধিক আপনার নীতি! আপনি মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক। মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া আপনার সাজেনা।

এর সবই হচ্ছে তারেক রহমান/জিয়ার নেতৃত্বাধীন বিএনপির নতুন রাজনৈতিক চাল। তারেকও তার নানা বক্তব্যে ভারতকে ইঙ্গিত করে ইতিমধ্যে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন।

কিন্তু যতদূর জানা যায়, প্রায় ১৭ বছর লন্ডনে পলাতক ( রাজনৈতিক আশ্রয়ে থাকা) তাকার পর বাংলাদেশে ফিরতে ভারত অপ্রকাশ্য কূটনৈতিকভাবে তাকে সহায়তা করেছে।

আর সেটি করেছে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য। ভারতে সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ-সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সম্পর্ক ফিরিয়ে আনার জন্য।

কিন্তু তারেক রহমান তো অনেক আগেই তার পাকিপন্থী পিতা জেনারেল জিয়া ও পাকিপ্রেমী মাতা বেগম জিয়া’র পাকি নীতি-আদর্শে উজ্জীবিত হয়ে আছেন। তারেকের কাছে তাই এখন পাক-তুরষ্ক ও তাদের অস্ত্র-ষড়যন্ত্রই মোক্ষম কৌশল ও অস্ত্র।

নানা বায়োস্কোপ দেখছি এখন বাংলাদেশের রাজনীতিতে আর সেই বায়োস্কোপে বিএনপি-জামায়াত-এনসিপি-ইসলামী জঙ্গী-পাকিস্তান-তুরষ্ক তো আছেই তাদের মাথার ওপর আছে এখনো সেই আমেরিকান ডিপষ্টেট ও ইউনুসীয় আছর। এটি কি সেই পাকিস্তানী বায়োস্কোপ কিনা সেটাই ভাবছি।

এসব দিয়েই তিনি ভারতকে মোকাবেলা করতে চাইছেন। আসলে ভারত মোকাবেলার চেয়ে বিএনপি বলয়ের কাছে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগকে ঠেকানোই বড় বিষয়। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।

# ইশরাত জাহান, লেখক, প্রাবন্ধিক ও নারী অধিকার সংগঠক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *