ঢাকা: বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে ফের দুঃসংবাদ সামনে এসেছে।
ডেঙ্গু আক্রমণ করলো তাঁর শরীরে। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে ফেরার কথা থাকলেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় সেটি আর সম্ভব হচ্ছে না।
জানা গিয়েছে, গত তিন দিন ধরে হঠাৎ তীব্র জ্বরে ভুগছেন তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পুরোপুরি বোলিংয়ে ফিরতে তাঁর আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
ডেঙ্গু টেস্ট করানোর পর পজিটিভ এসেছে। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই পেসারকে।
নাহিদ রানার জন্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়া নতুন করে বড় ধাক্কা। এর আগে একের পর এক চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে।
আগামি ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। নাহিদকে ছাড়াই এই সিরিজের দলীয় পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।
