ঢাকা: ঐ যে বলেছে না, লীগ ধর- ধইরা ধইরা জেলে ভর। জামাত, এনসিপির কথায় চলে বিএনপি। তাই কারাগারে জায়গা না হলেও আওয়ামী লীগ ধরে ধরে নিয়ে যাচ্ছে।
এবার রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৫০), আতাউর রহমান (৫৫) এবং মেহেদী মোল্লা (৩৫)।
জানা গিয়েছে, রফিকুল শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। আতাউর খিলক্ষেত থানা শ্রমিক লীগের সহসভাপতি। এবং মেহেদী নরসিংদীর রায়পুরা পৌর যুবলীগের সভাপতি প্রার্থী।
তিনজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
