নেত্রকোনা: এখন তো মহা সমস্যায় পড়েছে ইসলামিক বক্তারাও। তাহলে বোঝা যায় তারেক রহমান সাহেবের কাছে সবাই শত্রু, তিনি শুধু একটা এই দেশটায় রাজত্ব করতে চান। তহবিল বানাতে চান। এবং সুযোগ বুঝে চলে যেতে চান। ইউনূসের উত্তরসূরি মিস্টার টেন পার্সেন্ট।
ইসলামিক বক্তারাও নিরাপদ না দেশে! যারা কিনা ধর্মের ধ্বজাধারী। নিজের ধর্ম রক্ষা করছে ওয়াজে অন্য ধর্মের বদনাম করে!
যাই হোক, নেত্রকোনায় ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের লোকজন ভেবে নাকি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার গাড়ি থামানোর চেষ্টা করে, ধাওয়া করে। এমনটাই অভিযোগ উঠেছে।
কী এক কাণ্ড দেখুন! আওয়ামী লীগ ভেবে না জানি বিএনপি জামাত অন্ধকারে নিজের বাবা মাকেই খুন করে বসে। এমন আতঙ্কে ধরেছে তাদের।
এদিকে, নোমানী ডাকাতের কবলে পড়েছেন ভেবে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে নেত্রকোনা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোমানীসহ তার সঙ্গে থাকা ব্যক্তিরা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। ৬০ সেকেন্ডের একটি ভিডিওতে নোমানীকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইতে শোনা যায়।
তিনি বলছিলেন, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান।’ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী। আমাকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’
গাড়িটিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম ভুক্তভোগীদের বরাত দিয়ে বলেন, ওয়াজ মাহফিল শেষ করে নোমানীসহ অন্যরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে গভীর রাতে জ্বালানি সংগ্রহ করে পূর্বধলায় নিজেদের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। পথে চল্লিশা এলাকার বাইপাস সড়কে লাঠি হাতে কয়েকজন লোক তাদের গাড়ি থামানোর চেষ্টা করেন।
নোমানী তাদের ডাকাত সন্দেহ করে চিৎকার করেন এবং গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে আরও কয়েকজন মোটরসাইকেলে গাড়িটির পিছু নিয়ে হামলা শুরু করে।তিনি আরও বলেন, পরিস্থিতি বেগতিক দেখে নোমানী গাড়িটি ঘুরিয়ে থানার দিকে নিয়ে যান। কিন্তু থানার দিকে যাওয়ার পথেও হামলা থামেনি।
হামলাকারীরা গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভেঙে ফেলেন। এসময় নোমানী ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। থানায় পৌঁছানোর পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারারত সরকারদলীয় লোকজন তাদের গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন। গাড়ি না থামানোয় তারা ভেবেছিলেন, এতে আওয়ামী লীগের লোকজন রয়েছেন।
আহারে ভুল বোঝাবুঝির শিকার হয়ে কবে আবার ৫০১ এর জীবন হুমকিতে পড়ে যায় বলা তো যায় না!
