ঢাকা: কি অমানবিক নিষ্ঠুরতা!! আর কত অমানবিক হবে এই রাষ্ট্র? আহ! সৃষ্টিকর্তার চোখেও বোধহয় পানি চলে আসছে এই দৃশ্য দেখে…!

মায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করতে কারাবন্দি ছেলে প্যারোলে মুক্তি পায়। কাঁধে মায়ের লাশ, কোমরে পুলিশের দড়ি , টেনে নিয়ে যাচ্ছে শ্মশানে। এই একটি ছবিই বাংলাদেশে হিন্দুদের দুর্দশা স্পষ্ট করে দেয়।

ভুক্তভোগী যুবকের নাম রিপন মল্লিক। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অধিকারের পক্ষে কথা বলার কারণে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে।

তাঁর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন ধারায় মামলা দায়ের করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য এখনো স্পষ্টভাবে প্রশাসন জানাতে পারেনি। তা সত্ত্বেও তাকে আটকে রাখা হয়েছে।

এই পরিস্থিতিতে তার মায়ের মৃত্যু হওয়ায় শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাঁকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। সেই সময় কোমরে ও হাতে দড়ি বাঁধা অবস্থায় পুলিশ পাহারায় তাঁকে মায়ের মরদেহ বহন করতে দেখা যায়।

হাতে হাতকড়া, কাঁধে মায়ের নিথর দেহ—এর চেয়ে নির্মম ও হৃদয়বিদারক দৃশ্য আর কী হতে পারে!

জীবনের সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন মা। শেষবারের মতো মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন রিপন মল্লিক। কিন্তু স্বাধীন দুই হাত দিয়ে মাকে শেষ বিদায় জানানোর সৌভাগ্যটুকুও হলো না তাঁর।

তিনি যে হিন্দু! তাই? যেমনটা করা হচ্ছে চিন্ময় প্রভুর সাথে!

প্যারোলে মুক্ত হয়েও মায়ের সৎকার করতে গিয়ে এমন অমানবিক আচরণের শিকার রিপন মল্লিক। জাতির বিবেকের কাছে আজ বড় প্রশ্ন, একটু কি মানবতা দেখানো যেত না? আহারে! মা গো! ক্ষমা করো!

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন রিপন। আত্মীয়-স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

কিন্তু সেই চরম চোখের মুহূর্তেও তাঁর দুই হাত দড়ি দিয়ে বাঁধা রয়েছে। এমনকি মায়ের মৃত দেহ কাঁধে নিয়ে যখন শেষ যাত্রায় হাঁটছেন, তখনও এক পুলিশ কর্মী সেই দড়ির অন্য এক প্রান্ত ধরে রয়েছে।

অর্থাৎ মাকে শেষবারের মতো বিদায় জানানোর সময়ও পুলিশের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারেননি তিনি।

এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *