ঢাকা: পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা মা-বাবার কাঁধে সন্তানের নিথর দেহ। কত কষ্ট যে দেবে এই রাষ্ট্র…!?

যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানটি মারা গেছে! মনে হয় আকাশ বাতাস ভারি হয়ে আছে তুর্যর মৃত্যুতে।

তূর্য ছিলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। ছেলেটার স্বাভাবিক জীবনের আশায় ওর বাবা-মা অনেক কষ্ট করেছেন।

ডাক্তার,পির-ফকির,মাজার সব করেছেন। কিন্তু সেই সন্তানটি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে শেষমেশ চলে গেলো! মাতৃক্রোড় বঞ্চিত তূর্য পৃথিবীর মায়া ত্যাগ করলো!

ফেসবুকে তুর্যের জন্য শোকপ্রকাশ করছে মানুষ।‌অথচ এই রাষ্ট্রের মন গলে না।

যুব মহিলালীগ করার অপরাধে তার মা শারমিন সুলতানা শর্মী মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি! জটিল রোগে আক্রান্ত ছেলেটি চিকিৎসার অভাব, মায়ের অনুপস্থিতি এবং যথাযথ পরিচর্যার অভাবে না বলা একবুক অভিমান নিয়ে আমাদের ছেড়ে চলে গেলো!

শর্মীর কোর্টের বারান্দায় সেই সন্তানের জন্য অসহায়ত্বের আহাজারি যদি রাষ্ট্র শুনতে পেত তাহলে আজ হয়তো এমন নিষ্ঠুর সময় আসতো না, সকল অন্যায়ের বিচার নাকি আদালতে হয়, তাহলে এই জুলুমের বিচার কে করবে?

কোন আদালত শুনবে তুর্যর মৃত্যুর জন্য প্রতিহিংসার রাজনীতি দায়ী?

একজন মায়ের কাছে কি জবাব দেবে এই সরকার?

বর্তমানে আদালতের কি ভয়াবহ অবস্থা আমরা সবাই জানি। মানবতা বলতে এখানে কোন কিছু নেই। এই হৃদয়বিদারক ঘটনার দায় এই দখলদার সরকারের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *