গোপালগঞ্জ: দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা যখন এই সরকারের মুখে শোনা যায়, তখন মনে হয় কাঁঠালের আমসত্ত্বের কথা শুনছি।

জনগণের নিরাপত্তার কথা যদি এই সরকার চিন্তা করতো, তাহলে তো আর কথাই ছিলো না। এত হত্যা, মবের খবরই হতো না।

এখন তো বিজিবিকে সীমান্ত ছেড়ে জেলায় জেলায় আওয়ামী লীগ পাহারা দিতে রাখা হয়েছে।

বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও আরো চার প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েনকৃত বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *