ঢাকা: এক চিনা ব্যক্তি বাংলাদেশে এসে ১৫ জন বাংলাদেশি নারীকে ধর্ষণ করেছে! এরা বাংলাদেশে এসে বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়। এর আগেও বহু অভিযোগ পাওয়া গেছে।
স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে তিন মাসে প্রায় ১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা যুবকের বিরুদ্ধে।
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে হাতিয়ার বানিয়ে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে প্রেমের ফাঁদ পাততেন তিনি। তার কাজই ছিলো এগুলো নষ্টামি করা।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই আরো অন্যান্য নারীরাও ঘটনাস্থলে পৌঁছে চেন ইয়ংয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং চেন ইয়ংকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।
এরই মধ্যে সোমবার রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তারপর বিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
অবশেষে চেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোন, এবং বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।
