পঞ্চগড়: পঞ্চগড়ে করুণ দুর্ঘটনা ঘটে গেলো। প্রাণ হারালো ৪ ও ৩ বছরের দুই বোন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুর পাড়ে আনন্দ করে জলপাই কুড়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রাইসা (৪) ও ফারিহা (৩) নামে মামাতো ও ফুপাতো বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো রহমত আলীর মেয়ে রাইসা এবং রহমত আলীর ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা।

নিহতদের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত একমাস আগে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমানের মেয়ে লিপি আক্তার মেয়ে ফারিহাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

দীর্ঘদিন ধরেই তিনি বাবার বাড়িতেই ছিলেন। শুক্রবার বিকেলে ফারিহা ও রাইসা বাড়ির বাইরে খেলছিলো।

খেলতে খেলতেই তারা বাড়ির পাশের পুকুর পাড়ে জলপাই গাছের নিচে জলপাই কুড়াতে যায়। ছোট মানুষ, অসাবধানে দুইজনেই পুকুরের পানিতে পড়ে যায়।

এদিকে এত সময় হয়ে গেলেও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা বাড়ির আশপাশ খোঁজাখুঁজি শুরু করেন।

হঠাৎ রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে রাইসাকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় ফারিহাকেও উদ্ধার করা হয়।

পানি থেকে উদ্ধার করার পর তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় পঞ্চগড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *