বগুড়া: টোকাই এনসিপির কেলেংকারী আকাশছোঁয়া। চাঁদাবাজি থেকে শুরু করে খুন, মব সবেতেই হাত পাকানো এদের।
এবার বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১০টা নাগাদ শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এবং আজ, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাঁকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গিয়েছে, গত বছরের আগস্ট মাসে এক রাতে কলেজের সামনে চা পানের সময় মিজানুরসহ আরও ৪/৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রামাণিককে জোর করে আচমকা অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়।
সেখানে তাকে বেদম মারধর করা হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে।
রুবেল চাঁদা দিতে রাজি না হওয়ায় তাকে আরো পেটানো হয়। লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ব্যাপকভাবে আঘাত করা হয়। তারপর টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয়।
তার এই অবস্থায় এরপর তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করা হয় এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এর পরেই মামলা দায়ের হয়।
