কুমিল্লা: কুমিল্লার লেভেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন মারা গিয়েছেন মর্মান্তিকভাবে।

এ পর্যন্ত এখানে একই কারণে বহুবার দুর্ঘটনা ঘটেছে। সিগনাল ম্যান তথা সিগন্যালের ত্রুটির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এতবার দুর্ঘটনায় ঘটার পরেও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে আধুনিক কোন চিন্তার অবতারণা করেনি।

এই ঘটনায় দায়িত্বে থাকা দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঞা জানিয়েছেন, ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আলাদা একটি তদন্ত কমিটিও করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান।

তদন্ত কমিটিগুলোকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে ঈদের দিন শনিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে।

ঘটনাস্থলেই মারা যান ১২ জন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘সরকারের চিন্তাভাবনা আছে অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল পদ্ধতির রেলগেট করার। অরক্ষিত রেলগেটগুলো ঠিক করা দ্রুত সংস্কার কাজ করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *