বাগেরহাট: বাগেরহাটের রামপালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৪টা দিকে উপজেলার বেলাইব্রিজ এলাকায় বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এতবড় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ৪ জনের লাশ রামপাল হাসপাতালে রয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে।

ক্ষীপ্রগতিতে মুখোমুখি সংঘর্ষে দুটো গাড়িরই সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।

যারা নিহত হয়েছেন তাঁরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *