কক্সবাজার: কক্সবাজারের কলাতলীতে নবনির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আগুনে ১৬ জন দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।
তাদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম এবং ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার তথা ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে এন আলম ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
এই আগুনে ফিলিং স্টেশন ছাড়াও আশেপাশের বসতবাড়িও পুড়েছে। ১০টি বসতবাড়ি এবং ২০টি গাড়ি পুড়েছে বলে জানা যাচ্ছে।
অগ্নিকাণ্ডের বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও ডিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ জানান, বুধবার রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত এই গ্যাস পাম্পটির কোনো বৈধ অনুমোদন ছিল না।
