ঢাকা: দেশে জ্বালানি সংকটে ট্রলার বন্ধ হয়ে গেছে, জেলেরা সব বসে! এভাবে কয়দিন সংসার চলবে তাদের?
আসলে যদি বলি এটা কেবল একটি সমস্যা না, এটা সরাসরি ব্যর্থতার প্রতিচ্ছবি।
বরগুনার পাথরঘাটায় দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে তীব্র ডিজেল সংকটে স্থবির হয়ে পড়েছে মাছ ধরার কাজ।
গত কয়েকদিন ধরে জ্বালানি সংকটের কারণে শতাধিক ট্রলার গভীর সমুদ্রে যেতে পারছে না, ফলে জেলে ও ট্রলার মালিকরা এখন মারাত্মক বিপদে পড়েছেন।
জ্বালানি সংকটের প্রভাব সবকিছুর ওপরেই পড়েছে। জেলেরা বলছেন, মাছ ধরতে না পারলে তাদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যায়।
দেশের অর্থনীতির ওপরেও প্রভাব ফেলছে। মাছ ধরা বন্ধ থাকলে সরবরাহ কমবে, বাজারে দাম বাড়বে এবং রপ্তানিতেও প্রভাব পড়বে। ফলে যা হবার তাই হচ্ছে…!
কূটনৈতিক দুর্বলতা, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা বাংলাদেশকে পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে।
একদিনে সংকট আরেকদিকে অবৈধ মজুত– এইভাবেই চলছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত ডিজেল জব্দ করে।
জানা যায়, চিতলিয়া বাজারে হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া
অনেকদিন ধরেই অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছিলেন।
পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
তবে হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়াকে আটক করতে পারেনি। তারা নাকি পলাতক।
