ঢাকা: চারদিকে এত দুর্নীতি, কালোবাজারি- মাঝেমধ্যে দুই একটা ধরা পড়লে সেটাকে বাহবা দেয়ার মতো কিছুই নেই। কারণ প্রতিদিন মানুষ ধুঁকছে, সরকার বসে আছে হাত পা গুটিয়ে।
এবার ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার অসাধু প্রচেষ্টার বিরুদ্ধে র্যাবের দেশব্যাপী বিশেষ অভিযান চালায়।
এবং সারা দেশে অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।বৃহস্পতিবার ওই অভিযান চালায় র্যাব।
শুক্রবার (১০ এপ্রিল) সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করে।
অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করার কারণে বিশাল বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, ফেনীর ইসলাম রোড এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে একটি গুদামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রংপুরে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতদারি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, শ্যামপুরের জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা উদ্ধার করে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়েছে।
আরো দু একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
