কুমিল্লা: প্রায় প্রতিদিন আসছে আগুনের খবর। কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার দুপুরে হঠাৎ করেই বাসগুলোতে একসাথে আগুন লাগে।

ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রাই ফায়ার সার্ভিসে খবর দেন।

ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কুমিল্লা নগরী থেকে একটি ইউনিট যোগ দেয়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাস চালক ও হেলপাররা জানান, ‘রয়েল সার্ভিস’ পরিবহনের তিনটি এসি বাস সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেগুলোতেই আগুন লাগে।

জানা যাচ্ছে, এই পরিত্যক্ত বাসগুলোর ভেতরেই মাদকাসক্তরা মাদক সেবন করে প্রতিনিয়ত। তাদের থেকেই আগুন লেগেছে, নাকি অন্য কেউ আগুন দিয়েছে তা জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *