বগুড়া: ঈদের আনন্দ মিশে গেলো মাটিতে। ঈদ যাত্রা তো নয়, যেন ভাগ্যের পরীক্ষা। জীবনের পরীক্ষা।

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে হাইস মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বুধবার সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে।

নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (১২) ও চালক রিন্টু (৪৭)।

ঘটনায় দগ্ধ এবং আহত হয়েছেন আরও ৯ জন।

আহতদের মধ্যে শিশুও আছে। ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি হাইস গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

ছোনকা এলাকায় পৌঁছাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলেই এক নারী মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো দুইজন মারা গিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *