সিরাজগঞ্জ: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন ব্যক্তি। যদিও এটা ধাক্কা কিংবা অন্যভাবে নয়। চাকা ফেটে এই দুর্ঘটনা ঘটে।

একের পর এক দুর্ঘটনায় মানুষ মরছে, সরকারের একটা আওয়াজ নেই! মানুষের প্রাণ হয়েছে আজকাল মশার প্রাণের মতো। টপ টপ করে উড়ে যাচ্ছে প্রাণ বায়ু।

এবার যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত আরও ১২-১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টা নাগাদ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ নলকা নামক স্থানে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাস চালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম।

জানা যায়, ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসের হঠাৎ চাকা ফেটে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রোড ডিভাইডার ও ওভারব্রিজের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের চালকসহ দুজন।

পরে আরেকজন যাত্রীর মৃত্যু হয়। আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখানে উল্লেখ করা জরুরি যে, সরকার যাকে স্বস্তির ঈদযাত্রা বলছে, সেই ঈদের সময়েই দেশে অর্থাৎ ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন মারা গিয়েছেন প্রায় ২০ জন।

এই সময়ে ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৯৮ জন। আহত হয়েছেন ২ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার তথা ২ এপ্রিল রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *