নাটোর: নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে মর্মান্তিকভাবে মারা গেলেন ৩ জন। এবং আহত হয়েছেন চার জন।
দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁরা হলেন জাহিদুল ইসলাম, মনিরুল ও বাবুল।
গুরুতর অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, সকালে ঈশ্বরদীর উদ্দেশ্যে লালপুর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চলে যায় অন্য লেনে।
আর এই সময়েই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে করে ঘটনাস্থলেই একজন মারা যান এবং এবং ইজিবাহক চালকসহ আরো ছয় জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন আরো দুজন।
তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
