ময়মনসিংহ: মর্মান্তিক ঘটনা ঘটেছে ময়মনসিংহে। এক বিড়িকে কেন্দ্র করে প্রাণ চলে গেলো এক যুবকের।
ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধে সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
এই করুণ ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে।
সোহেলের ওপর হামলা চালানো হয়। এবং অস্ত্র, লাঠি দিয়ে মেরে তাঁকে হত্যা করা হয়।
ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ৭-৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সোহেলের ওপর হামলা চালায়। গুরুতর আঘাত করে তাঁকে।
শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় মারা হয়। গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
ওসি জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ নিহত হোসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।
