ঢাকা: প্রায় দেড় বছর পর বাংলাদেশ পাচ্ছে নির্বাচিত সরকার। আগামিকাল শপথগ্রহণ অনুষ্ঠান।

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ, সোমবার, ১৬ ফেব্রুয়ারি সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা বাড়ির বিষয়ে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।’

৩৭ বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলোও রয়েছে।

তিনি বলেন, ‘ওনারা দেখবেন আমরা কী করেছি, আমরা কী উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কী ধরনের কাজগুলো নিয়েছি। তারপর ওনারা ওনাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নতুন সরকার গঠন করবে বিএনপি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *