সিলেট: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তেমন জোরেসোরে নয়। ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ‘ডাউকি ফল্ট’ এলাকায়।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য।
