ঢাকা: খুন, মব, ছিনতাই, চাঁদাবাজি সব চলছে – অথচ দেশে একটা নির্বাচিত সরকার বসে আছে।

রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে হত্যা করা হয়।

হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখযোগ্য যে, গত রোববার রাতে শহীদ মিনার এলাকায় রাকিবুলকে ছুরি ও গুলি মেরে হত্যা করা হয়। কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এ সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ ধরে শাহবাগ থানায় সোপর্দ করেন।

রাকিবুল হত্যার ঘটনায় তার পরিবার মামলা করে। রাকিবুলের বাড়ি ভোলা সদর উপজেলায়। রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *