খুলনা: অস্ত্র তো এখনো উদ্ধার হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। তাই দিনেরাতে ঘরে ঢুকে পরিবার পরিজনদের মেরে ফেলে রেখে চলে যাচ্ছে সন্ত্রাসীর দল।
খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনের উপর গুলি চালানো হয়েছে। গুলিবিদ্ধ পুরো পরিবার হাসপাতালে ভর্তি।
কী ইন্টেরিম, কী বিএনপি! জঙ্গলরাজ চলছে দেশটায়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা।
রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. লক্ষিন্দার কুমার দে জানিয়েছেন, রঞ্জুয়ারা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক; তাঁর বুকে দুটি গুলি লেগেছে।
এছাড়া আনিসুর রহমানের ঘাড়ে তিনটি এবং রাইসুল ইসলামের পায়ে একটি গুলি লেগেছে।
উন্নত চিকিৎসার জন্য রঞ্জুয়ারা বেগম ও ফাহিমা খাতুনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা বলে আপাতত জানতে পারা গেছে।
আপাতত যা জানা গিয়েছে, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিন বছর আগে কারাগারে যান। সেখানে ইমরান নামে একজনের সঙ্গে পরিচয় হয়।
পরিচয়ের সুবাদে রাশিদুলের তার বাড়িতে আসা-যাওয়া ছিল। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে।
ছয় মাস আগে ইমরান একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হন ইমরান। এবং প্রতিশোধ নেন।
