রাজশাহী: দেশে মারাত্মক আকার ধারণ করেছে হাম। শিশুগুলো বেঘোরে প্রাণ হারাচ্ছে।
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন শিশু মারা গিয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ, রবিবার দুপুর ১২টায় রামেক মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্করকে বিশ্বাস এই তথ্য জানিয়েছেন।
রামেক মুখপাত্র বলেন, শনিবার সকাল ৯টা থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত (গত ২৪ ঘন্টায়) রামেক হাসপাতালে হামে আক্রান্ত মারা গেছে দুই শিশু। হাম সাসপেক্টেড হয়ে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন রোগী।
নতুন এবং পুরনো মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ১২৫ জন।
এদিকে, রাজশাহীর বেসরকারি হাসপাতাল সিডিএম-এ শনিবার রাতে দুজন ও রোববার (৫ এপ্রিল) সকালে এক শিশুর মৃত্যু হয়েছে। এই হাসপাতালে সবমিলিয়ে তিনজন শিশু মারা গেছে।
