কুষ্টিয়া: কুষ্টিয়ায় একুশে ফেব্রুয়ারির দিন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেলো। এতে মারা গিয়েছেন ৫ জন।
গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়।
দুর্ঘটনাটি ঘটে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাস সড়ক এলাকায়।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, সিএনজিটি বটতৈল থেকে ত্রিমোহনী যাওয়ার পথে দুপুর ২টায় বাইপাস সড়ক এলাকায় পৌঁছালেই সামনে থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে করে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। পরে হাসপাতালে আরও ২ জন মারা গিয়েছেন।
যারা মারা গিয়েছেন তাঁদের মধ্যে সিএনজিচালক, আরো একজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।
দুর্ঘটনাকবলিত দুই যানবাহন জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
