ঢাকা: ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এ ছাড়াও নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন।

রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশস্থ জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছিলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

পরে সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূলত একটি সুপরিকল্পিত এবং ভয়াবহ কারসাজির অভিযোগ ঘনীভূত হচ্ছে। অভিযোগ উঠেছে, ড. ইউনুসে প্রভাবিত পর্যবেক্ষকের নামে প্রায় ৫৫ হাজার ভাড়াটে কর্মী মাঠে নামানোর প্রস্তুতি চলছে।

মূলত এইরকম ভাড়াটে বিভিন্ন ক্ষেত্রে এখন দেশে আনাচে কানাচে অনেক আছে।

এই ভোট একটা নাটক, নাটক হতে চলেছে যার ফল আগেই নির্ধারিত।

আসলে বিশাল বিশাল অঙ্ক দিয়ে দেখানো হচ্ছে, মূলত সব হচ্ছে গণতন্ত্রকে জিম্মি করার কৌশল।

জানা যাচ্ছে, প্রশ্নবিদ্ধ এনজিওকে এইভাবে ‘নির্বাচন পর্যবেক্ষক’ নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। যার কোনো বৈধতা নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *