নোয়াখালী: এই হচ্ছে স্বৈরাচার! যেখানে বীর শহীদদের ফুল, শ্রদ্ধা জানাতে গেলেও আটক করা হয়!

এখন তো নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ভোট, জনগণ বিশেষ করে হিন্দুদের ভোট এবার বিএনপিতে গেছে।

আওয়ামী লীগ মাঠে নেই। তাই উপায়ান্তর হয়ে কিছুটা আশা নিয়েই বিএনপিতে ভোট গেছে। কিন্তু এই স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করার জন্য নয়।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

ভোরে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানিয়েছেন।

তাঁদের অপরাধ কী? আওয়ামী লীগ করেন তাই? নাকি শ্রদ্ধা জানানো? শ্রদ্ধা তো বিএনপিও জানিয়েছে। তাহলে এই কার্যক্রমকে কী বলা যাবে?

পুলিশ ও স্থানীয়রা জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০/১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ছয়জনকে আটক করে।

জানা গেছে, তাঁদের যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *