লক্ষ্মীপুর: আগামিকাল নির্বাচন। তার আগে আগুন সন্ত্রাস খেয়ে ফেলছে দেশ। দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে অন্তত আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টায় হায়দরগঞ্জ বাজারের মাছ বাজার গলিতে আগুনের সূত্রপাত হয়।

আগুন ছড়াতে সময় লাগে না। দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা, কার্পেটের দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মৃত্যুর খবর নেই। তবে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এই আগুন তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

তবে এই ভয়াবহ আগুন কারা লাগিয়েছে, বা কীভাবে লেগেছে তা এখনো জানানো হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *