ভোলা: দেশে মাদক ব্যবসা, মাদক খোরের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এবার ভোলার চরফ্যাশন উপজেলায় এক কৃষককে মর্মান্তিকভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এই মাদক নিয়েই বিরোধ!

অভিযোগ উঠেছে, ‘মাদকের টাকা’ নিয়ে বিরোধের জেরে ছেলেকে মারধর করার প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এই ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রহিম ভুট্টো (৪৫) কলেরহাট এলাকার আখতারুজ্জামান সোহেলের ছেলে।

জানা গেছে , শনিবার রাতে কলেরহাট রাস্তার মাথায় আ. রহিম ভুট্টোর ওপর হামলা চালায় কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে ভুট্টোকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, ভুট্টোর ছেলে আমির হোসেনের সঙ্গে স্থানীয় দুই যুবক মো. আমজাদ হোসেন ও বেল্লালের পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধ মেটানোর জন্য শুক্রবার বিকালে আমিরকে ডেকে নিয়ে মারধর করা হয়।

পরে আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। শনিবার চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।

জানা গিয়েছে, মূলত আমির হোসেনকে মাদক কিনতে চার হাজার টাকা দিয়েছিল দুইজন। তবে আমির মাদক না দিয়ে ওই টাকা হাতিয়ে ফেলে। সেই ঘটনা নিয়েই ঝগড়া শুরু।

ঘটনার পর থেকে মো. আমজাদ হোসেন ও বেল্লাল পালিয়ে গেছে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *