ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে টাকার মালা দিয়ে বরণ করা হয় মির্জা ফখরুলকে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ১৪ হাত কালিতলা এলাকায় নির্বাচনি প্রচারে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

সেখানে তো বিশাল দৃশ্য দেখা গেলো। তাঁদের প্রিয় নেতাকে সামনে পেয়ে স্থানীয় নারীরা তাঁর গলায় পরিয়ে দিলেন টাকার মালা।

রাজনৈতিক মতবিরোধ থাকেই, তার পরেও কিছু দৃশ্য…!

জনসভায় দাঁড়িয়ে মির্জা ফখরুল বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় এই এলাকার মা-বোনেরা মুরগির ডিম আর মুরগি বিক্রি করা টাকা আমাকে দিয়েছিলেন। আমার কাছে টাকা নেই জেনে তারা সেদিন পাশে দাঁড়িয়েছিলেন।

তিনি জানান, ২০০৬ সালে কেনা একটি গাড়ি তিনি আজও ব্যবহার করছেন। অর্থাভাবে তা বদলানোর কথা ভাবেননি। এবারের নির্বাচনেও তিনি অন্যের দেওয়া গাড়িতে চড়ে প্রচার চালাচ্ছেন।

সিক্ত নয়নে মির্জা ফখরুল বলেন, ‘আমি সাধারণ মানুষের লোক। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ’।

মির্জা ফখরুলের গলায় টাকার মালার সেই দৃশ্য, ভিডিও গোটা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *