ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পার্টির উপরে হামলা হয়েছে। এই ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের উপর চরম আঘাত।
কেন্দ্রীয় শহীদ মিনারে যে ঘটনা ঘটানো হলো তা সম্পূর্ণ স্বৈরাচারী আচরণ, সহিংস রাজনীতির ভাষা, অমর একুশে ফেব্রুয়ারির অঙ্গীকারের প্রতি অবজ্ঞা।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। এ সময় বাধার মুখে পড়েন তারা।
শহীদ মিনারে যাওয়ার পর এনসিপির একটি ইউনিটের নেতাকর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া হয় । এবং এই ঘটনায় ফুল ও ব্যানার রেখেই শহীদ মিনার এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয় তাঁদের।
পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে টোকাই এনসিপির নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া শুরু করে।
একপর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেন।
