খুলনা: সংখ্যালঘুরা হারিয়ে যাচ্ছে। ইসলাম মৌলবাদী গোষ্ঠী হিন্দুদের বাঁচতে দিচ্ছে না।
বাংলাদেশের খুলনার পাইকগাছায় ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে।
ঐতিহাসিক শিববাটী শ্রী শ্রী রাস মন্দিরে হামলা চালিয়ে বিগ্রহ ভাঙচুর করা হয়েছে এবং দেবতার গায়ে জুতো ঝুলিয়ে রাখার মতো জঘন্য কাজ করা হয়েছে।
সন্ধ্যা আরতির সময় এই ঘটনাটি সবার নজরে আসে। এই মন্দিরটি ওই অঞ্চলের হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
আসলে মন্দিরে আগুন, প্রতিমায় জুতা—এটা কেবল ভাঙচুর নয়, এটা সংখ্যালঘুদের বিরুদ্ধে মৌলবাদী রাজনীতির নগ্ন মহড়া।
খুলনার পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাস মন্দিরে হামলার ঘটনা দেশজুড়ে নতুন করে প্রশ্ন তুলেছে—বাংলাদেশ কি আবার মৌলবাদীদের পরীক্ষাগারে পরিণত হচ্ছে?
এমন কোনোদিন নেই যেদিন হিন্দু অত্যাচারের খবর আসেনা।
অবৈধ জামাতি ইউনুস ও তার ছত্রচ্ছায়ায় থাকা মৌলবাদী শক্তি সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে।
এর প্রতিকার কবে?
