চট্টগ্রাম: প্রতারণা, মব, হত্যা ছিনতাই অহরহ চলছে। চট্টগ্রামে এবার ঘটলো অঘটন।ব্যবসার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছে চক্র।
উক্ত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরের ডবলমুরিং মডেল থানা পুলিশের অভিযানে প্রতারক চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, তাদের কাছ থেকে ৪ লাখ ১২ হাজার ৪৯০ টাকা নগদ, দুই ভরি স্বর্ণালংকার ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. দিদারুল আলম (৩৮), মো. আব্দুল কাদের (৭২) ও মো. কামাল হোসেন (৪৪)।
খুলশীর টাইগারপাস এলাকা থেকে ঘটনায় ব্যবহৃত চট্টমেট্রো-থ-১২-৮২২৬ নম্বরের একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা চট্টগ্রাম বন্দর থেকে নিলামের মাধ্যমে আমেরিকান এলাচসহ বিভিন্ন মালামাল কিনে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাৎ করেন।
