চট্টগ্রাম: আগুন লাগছে চারদিকে। এবার চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

আজ, রবিবার তথা ২৯ মার্চ দুপুরে কোল্ড স্টোরেজে এই আগুনের সূত্রপাত হয়।

আগুন ছড়াতে সময় লাগে না। আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কোল্ড স্টোরেজের ভেতরে কোনো শ্রমিক আটকে পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *