ঢাকা: দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু আবদুল্লাহ এম ছালেহ। চুক্তিভিত্তিক এই নিয়োগ হয়েছে।

সচিব পদমর্যাদায় তাঁকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বুধবার তথা ১৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এদিকে, পৃথক প্রজ্ঞাপনে মো. মেহেদুল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-২ পদে নিয়োগ দেয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *