ঢাকা: এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
কয়েকদিন ধরেই অসুস্থ তিনি। রবিবার মির্জা আব্বাসের সঙ্গে আছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং ছেলে ইমরান আব্বাস।
১৫ মার্চ বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয় বলে মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছেন।
তিনি বলেন, সকাল ১১টা ১৭ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে।
চার ঘন্টা পথ পাড়ি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা।
মির্জা আব্বাসের ইতিমধ্যে মস্তিষ্কে দুটো অপারেশন হয়েছে।
হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে ফের সিটি স্ক্যান করা হয়। অবশ্য সিটি স্ক্যানের ফলাফল ভালো ছিলো।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।
