ঢাকা: আগামিকাল একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান দিবস উপলক্ষে বলা হয়েছে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দিনটিতে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই। জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
স্বাধীন দেশটিতে মাতৃভাষা দিবস পালন করতে নিরাপত্তার প্রয়োজন হয়, এটাই সবচেয়ে বড় লজ্জার।
এতেই স্পষ্ট প্রমাণিত, রাজাকাররা ওৎ পেতে আছে চারদিকে নয়, দশদিকে। সাদা শকুনের দল সুযোগ পেলেই ছোবল মারবে।
এদিন, শুক্রবার-২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন।
মহাপরিচালক বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় শহীদ মিনারে র্যাবও মোতায়েন থাকবে। পুরো এলাকা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ করা হবে। আশা করি, নিরাপত্তার মধ্যে সবাই নিরাপদে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।
র্যাব মহাপরিচালক বলেন, আশা করি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও উন্নত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে আসবে। এখন থেকে বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।
