খাগড়াছড়ি: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপন্ন হয়ে পড়েছে। কিন্তু সরকার নিশ্চুপ। তারা আছে মঙ্গল আর বৈশাখী নিয়ে।

খাগড়াছড়ি শহরে মেহেরুন্নেছা ফিলিং স্টেশনে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলার ঘটনা ঘটেছে। অফিসারকে তাঁকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে কয়েকজন যুবক।

আসলে এই সরকার ব্যর্থ হচ্ছে। তারা সঠিক পথে দেশ পরিচালনা করতে অক্ষম। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ।

বিএনপি আবারো সেই ২০০১–২০০৬-এর দুঃস্বপ্ন ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বলছে জনগণ।

সোমবার (৬ এপ্রিল) দুপুর পৌঁনে ৩টার দিকে মহাজনপাড়া এলাকায় উক্ত হামলার ঘটনা ঘটে। আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী।

অতিরিক্ত তেল দেবেন না এই কথা বলায় তার ওপর আক্রমণ হয়।

ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে জ্বালানি তেল দেয়া হচ্ছিলো।

৫০০ টাকা করে অকটেন বিতরণ করা হলেও কয়েক জন যুবক প্লাস্টিকের বোতলে অতিরিক্ত অকটেন চাইতে থাকে। ট্যাগ অফিসার হেমন্ত চাকমা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান।

সেই ক্ষোভে দুপুরে মহাজনপাড়া এলাকায় দুপুরের খাবার খেতে গেলে ওই যুবকরাই হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে এনে তাঁর ওপর হামলা চালায়। হাত ভেঙে দেয়।

অফিসারকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া সুলতানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে আদৌ এই হামলাকারীদের গ্রেফতার করা হবে কিনা, সে নিয়ে সন্দেহ আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *